ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২৪

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশে সনাতনী ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও  বস্ত্র বিতরণ করেন নূরজাহান-সবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আরিফুল হক।  গতকাল রাতে পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর হারলা কাত পাড়া পূজা মণ্ডপে নূরজাহান-সবুর ফাউন্ডেশনের উদ্যোগে এই শুভেচ্ছা বিনিময় ও বস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন নূরজাহান-সবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আরিফুল হক,চন্দনাইশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অমিতাব বাচ্চু চৌধুরী টিটু,যুবদল নেতা কামরুল ইসলাম,ছাত্রদল নেতা মো.অলিউল হোসেন রুবেল,মাষ্টার শাহাজান,শিবলু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়,এটি আনন্দ ও সৌহার্দ্যের এক মিলনমেলা। শারদীয়া দূর্গা উৎসব ধনী গরীব সবার। তাই সনাতনী ধর্ম সম্প্রাদায় মানুষের সাথে শারদীয় দূর্গা উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই উদ্যোগ। আশা করছি আগামীতেও আপনাদের সুখে-দুখে পাশে থাকবো। সহায়তা পাওয়ার পর পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ আয়োজকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমএসএম / এমএসএম

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির