সভাপতি মোবারক, সম্পাদক মেহেদী
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের ১৩১ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৬) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে মো. মোবারক হোসেন বিল্লালকে সভাপতি, নুর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক এবং সাবমির মাহমুদ শামীমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
এ ছাড়া নবগঠিত এ কমিটিতে নাদিম মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি করে মোট ১৭ জনকে সহ-সভাপতি, নজরুল ইসলামকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করে মোট ২৭ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৭ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে শামীম হোসেন, সহ-প্রচার সম্পাদক রবিউল আওয়াল, দপ্তর সম্পাদক ফখরুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক পদে আমির হোসেন দায়িত্ব পেয়েছেন।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দেয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তৃণমূলে মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা। দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূলকে আরও সুসংগঠিত করতে নবগঠিত এ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্থানীয় নেতৃবৃন্দের।
এমএসএম / এমএসএম
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন
ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪
লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি
পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ
আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ
নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত
সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী