ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি photo পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২৬

চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে মাদক, জুয়া ও অন্যান্য কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে আয়োজিত এ সমাবেশে স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এলাকার যুবসমাজকে মাদক ও জুয়ার আসক্তি থেকে দূরে রাখা এবং কিশোর অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

সমাবেশে উপস্থিত ব্যক্তিরা মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত সমাজ গঠনে এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।

সমাজসেবক জিয়া উদ্দিন জনি বলেন, “এলাকা থেকে মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ও জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। আমরা চাই, নাইখাইনকে মাদক, জুয়া ও কিশোর অপরাধমুক্ত একটি সুন্দর ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে।

সম্প্রতি নাইখাইন গ্রামে বেশ কয়েকটি চুরিসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে। এসব অপরাধ প্রতিরোধে এলাকাবাসীর উদ্যোগে মাদক, জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।

এমএসএম / এমএসএম

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির