ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২৭

সিলেট নগরীতে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও সহিংস অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে তিন শতাধিক কিশোর ও তরুণকে আটক করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ না পাওয়ায় ১৭০ জনকে অভিভাবকদের জিম্মায় এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে এসএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম (বিপিএম)। তিনি জানান, অভিযানে সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছিল, তাঁদের অপরাধের মাত্রা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। তবে অপরাধমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ সম্পৃক্ততা ও মামলা থাকায় অবশিষ্ট ১৩০ জনের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, জনমনে স্বস্তি ফিরিয়ে আনা এবং কিশোর ও তরুণদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনতে পুলিশের এ ধরনের সাঁড়াশি অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

 

এমএসএম / এমএসএম

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির