ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ১:২৮

প্রতিবছরের ন্যায় এবারও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে লাকসাম উপজেলা ও পৌরসভার ৩৮টি পূজা মন্ডপে শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী অনুষ্ঠিত হয়েছে। 
সরেজমিনে ঘুরে দেখা যায়, লাকসাম্ উপজেলা ও পৌরসভা, বাকই ইউনিয়নে ১১টি পূজা মন্ডপ ও কান্দিরপাড় ইউনিয়নে ৪টি পূজা মন্ডপসহ সন্ধ্যায় মঙ্গলঘট, নারীরা লালপাইরের শাড়ি ও উলুধ্বনি, হাতে আগর বাতি, ঢাকঢোল বাজিয়ে ও লাকসাম জগন্নাথ দিঘীতে হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে, মা দূর্গাকে প্রনাম করে বোধন ও চক্ষুদানের মধ্য দিয়ে মহাষষ্ঠী পালন করতে দেখা যায়। এছাড়া সনাতন ধর্মালম্বীরা ছোট ছোট ছেলে-মেয়েরা ও নারী পুরুষ নতুন জামাকাপড় পড়ে প্রতিটি পূজা মন্ডপে আসতে দেখা যায়। অনেকে সাথে কথা বলে জানা যায়, আমরা এবার আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করছি। মা আমাদের সকলের মঙ্গলের জন্য এসেছেন। আমরা মার কাছে প্রার্থনা করেছি আমাদের দেশটা যেন শান্তিপূর্ন ভাবে চলে এবং আমাদের আত্মীয় স্বজন সকলে যাতে ভাল ও সুস্থ্য থাকে। 
বাকই ইউনিয়নের গাজীপুর পুরাতন ভুঁইয়া বাড়ি দূর্গামন্ডপ সভাপতি মিহির চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক সঞ্জয় দাস, উত্তর গাজীপুর শীল বাড়ী দূর্গা মন্ডপ সভাপতি খোকন চন্দ্র শীল, সাধারণ সম্পাদ সমির শীল, উদইর বড় বাড়ী পূজা মন্ডপ সভাপতি মরণ চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সুদেব মজুমদার, গাজীপুর পূজা মন্ডপ ভুঁইয়া বাড়ি সাধন চন্দ্র ভ্যেমিক, সাধারণ সম্পাদক মদন ভৌমিক, কান্দির পাড় ইউনিয়ন চাঁদগাঁও পূজা কমিটি পূজা মন্ডপ সভাপতি তপন মজুমদার, সাধারন সম্পাদক তাপস লোধ , চুনাতি পূজা কমিটি সভাপতি প্রদীপ মজুমদার, সাধারণ সম্পাদক অমল কর আমাদের কে জানান আমরা এবছর শান্তিপূর্ন ভাবে পূজা উদাপন করছি এরপাশাপাশি আইনশৃঙ্খলাবাহিনী আমাদের সহযোগিতা করছে। 

এমএসএম / এমএসএম

বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি

নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভূজপুরে চা বাগানের কর্মকর্তাদের কুপিয়ে সোয়া সাত লাখ টাকা ছিনতাই: রাতেই গ্রেপ্তার ৪

লাকসামে মহাষষ্ঠীর মধ্য দিয়ে দূর্গা উৎসব অনুষ্ঠিত

সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩০০, ১৭০ জনকে মুক্তি

পটিয়ার নাইখাইনে মাদক-জুয়া ও কিশোর অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশ

আনোয়ারায় হিফয প্রতিযোগিতায় দারুত তাকওয়া মাদরাসার ২০ শিক্ষার্থীর বিজয় লাভ

মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

চন্দনাইশে পূজা মণ্ডপে বস্ত্র বিতরণ

নেত্রকোণায় খালেকদাদ চৌধুরীর ৪১তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

সিলেটে কাউন্সিলর নেই, নগরসেবা থেকে বঞ্চিত ওয়ার্ডবাসী

আজ মহাসপ্তমীর পূজা, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির