বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর অভিযানে রাজশাহীর বাঘায় ৪৭ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf উদ্ধারসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. ভোর ৪টা ১০ মিনিটে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের মোঃ জামরুল ইসলামের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত অভিযুক্তের নাম মোসাঃ মদিনা বেগম (৩৮)। তিনি ওই গ্রামের পলাতক অভিযুক্ত মোঃ জামরুল ইসলাম (৩৯) এর স্ত্রী।
ডিবি সূত্রে জানা যায়, রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মালিয়ানদহ গ্রামে জামরুল ইসলামের বাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাত ৩টা ৩৫ মিনিটে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মদিনা বেগমের বসতবাড়ির পূর্ব দুয়ারী শয়ন কক্ষের মেঝেতে পুঁতে রাখা ড্রামের মধ্য থেকে ৪৭ বোতল ESkuf উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার স্বামী জামরুল ইসলাম কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
এমএসএম / এমএসএম
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি
নেত্রকোণায় সাংবাদিক আলিফ ফকির হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন