শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
"শারদীয় দুর্গাপূজা পরবর্তী শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সামনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে সম্পূর্ণ গণতান্ত্রিক ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সে লক্ষ্যেই বর্তমান গণতান্ত্রিক সরকার নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করেছে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। শনিবার (১৭ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙ্গামাটি জোন কমান্ডার একরামুল রাহাত পিএসসি এবং পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রকিব পিপিএমসহ স্থানীয় প্রবীণ ও প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন আরো বলেন, সাজেকে যেকোনো সমস্যা তৈরি হলে তা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে সমাধানের ব্যবস্থা গ্রহণ করব। সেখানে কিছু প্রশাসনিক সমস্যা এবং কিছু রাজনৈতিক বিষয় রয়েছে। এসব বিষয়ে ইতোমধ্যেই আলোচনা চলছে এবং আলোচনার মাধ্যমেই প্রতিটি সমস্যার টেকসই সমাধান আসবে। পাহাড়ি-বাঙালি সামাজিক সম্প্রীতির ওপর বিশেষ গুরুত্ব আরোপ পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক ‘রংধনু জাতি’ গঠনের সুনির্দিষ্ট অঙ্গীকার আমরা বাস্তবায়ন করছি। রংধনুর ভিন্ন ভিন্ন রং যেমন একত্রিত হয়ে বর্ণিল সৌন্দর্য ফুটিয়ে তোলে, তেমনি তিন পার্বত্য জেলায় বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্ম ও সংস্কৃতির মানুষের এক অপূর্ব প্রীতিময় সম্মিলন ঘটেছে। এ সময় স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, কোনো ধরনের গুজবে কান দেবেন না। কোথাও কোনো সমস্যা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসনকে জানান, তারা দ্রুততার সাথে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। সভায় রাঙ্গামাটি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ধর্মীয় উৎসবসমূহ নির্বিঘ্ন করতে বিভিন্ন সতর্কতামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।
এমএসএম / এমএসএম
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি