ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
উচ্চ বেতনে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন তরুণের পরিবারের কাছ থেকে প্রায় ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মোশারফ শেখ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, যুবকদের ইতালি না পাঠিয়ে মানব পাচার চক্রের মাধ্যমে লিবিয়ায় নিয়ে জিম্মি করা হয়েছে এবং গত কয়েক মাস ধরে তাঁদের কোনো খোঁজ মিলছে না। এ ঘটনায় মোশারফ শেখসহ চারজনকে আসামি করে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী তরুণের মা।
মামলার এজাহার ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের শাহানশাহ ফকিরের স্ত্রী শামীমা খানমের সঙ্গে পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে তাঁর ছেলে সজিবুল আলমকে বৈধভাবে ইতালি পাঠানোর প্রস্তাব দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের মৃত তমিজউদ্দিন শেখের ছেলে মোশারফ শেখ। চুক্তির ২২ লাখ টাকার অংশ হিসেবে ২০২৫ সালের ১৩ জুন প্রথম দফায় মোশারফকে ৩ লাখ টাকা দেওয়া হয়। পরবর্তীতে ২৫ জুন সজিবুলকে ইতালি নেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। এরপর একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক পাচারকারী চক্রের মাধ্যমে ভারত, শ্রীলঙ্কা ও মিসর হয়ে তাঁকে লিবিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে ‘গেম’ দেওয়ার নামে ওই বছরের ৭ সেপ্টেম্বর আরও ১৭ লাখ টাকা আদায় করে চক্রটি।
পরবর্তীতে পরিবারের সদস্যরা জানতে পারেন, সজিবুলকে লিবিয়ায় আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। ছেলেকে দেশে ফেরত আনার আকুতি জানালে ২০২৬ সালের ১০ মে মোশারফ আরও ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। তবে এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর সজিবুলের মা মোশারফের বাড়িতে গিয়ে ছেলেকে ফেরত চাইলে উল্টো আরও ১০ লাখ টাকা দাবি করা হয়। ছেলের কোনো সন্ধান না পেয়ে এবং বড় ধরনের অঘটনের আশঙ্কায় শামীমা খানম বাদী হয়ে গোপালগঞ্জের ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন (মামলা নং: মানব পাচার-৭০/২৬)।
এদিকে একই চক্রের শিকার হয়েছেন আরও দুই তরুণ। রাজেশ্বরদী গ্রামের লিকু মাতুব্বরের ছেলে আবু তাহেরের পরিবারের কাছ থেকে ৩৬ লাখ টাকা এবং একই এলাকার মৃত সিরাজুল শেখের ছেলে তাইজুদ্দিন শেখের পরিবারের কাছ থেকে ৪৩ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাঁদেরও লিবিয়ায় পাচার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সজিবুল, তাহের ও তাইজুদ্দিনের কোনো সন্ধান বা যোগাযোগ না থাকায় স্বজনদের দিন কাটছে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায়। তিন পরিবারের কাছ থেকে মোট ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর নিখোঁজ সন্তানদের দ্রুত সন্ধান ও পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনেরা।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত মোশারফ শেখের বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।
এমএসএম / এমএসএম
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি