পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
পাহাড়ের শান্তি সম্প্রীতি ও সকল জাতি গোষ্ঠির মেলবন্ধনে নির্বিঘ্নে উৎসব-আনন্দের মধ্য দিয়ে শারদীয় দুর্গাৎসব পালনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পাশে আছে। শান্তি-শৃঙ্খলা বজায় রেখে নিরাপত্তা নিশ্চিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। "ধর্ম যার যার, উৎসব সবার"-এই অসাম্প্রদায়িক নীতিকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি অক্ষুন্ন রাখতে আমরা সকল সংস্থাকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাচ্ছে এসআরবি-৭।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে খাগড়াছড়ি জেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষ সাংবাদিকদের ব্রিফিংকালে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৭) এর সিপিসি-১,ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ মিজানুর রহমান এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পূজার আনন্দ ভেস্তে দিতে যদি কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দুষ্কৃতকারী যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আমরা তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎসব মুখর ও শান্তিময় পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারেন, সেজন্য খাগড়াছড়ি শহরের প্রতিটি মন্দির আমাদের বিশেষ তদারকি ও সার্বক্ষণিক তত্ত¡াবধান অব্যাহত রয়েছে।
যেকোনো ধরনের উস্কানি এড়াতে এসআরবি-৭ ফেনী ক্যাম্প এর গোয়েন্দা নজরদারি ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। আমাদের একটি সার্বক্ষণিক কেন্দ্রীয় 'কন্ট্রোল রুম চালু রয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে বা সন্দেহজনক কিছু চোখে পড়লে সাথে সাথে আমাদের কন্ট্রোল রুমে বা নিকটস্থ টহল দলকে অবহিত করার জন্য অনুরোধ করেন তিনি।
একই সাথে সামাজিক সম্প্রীতি রক্ষায় শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে দায়িত্বাধীন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে এসআরবি-৭, ফেনী ক্যাম্প বিশেষ চেকপোস্ট ও রোবাস্ট পেট্রোলিং পরিচালনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
হিন্দু সম্প্রদায়ের উৎসবগুলোর মধ্যে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। যা বাংলাদেশের বিভিন্ন পূজা মন্ডপগুলোতে ব্যাপক আকারে পালিত হচ্ছে। ১৬ অক্টোবর ২০২৬ইং তারিখ হতে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়ে আগামী ২১ অক্টোবর ২০২৬ইং তারিখে বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপন এর সমাপ্তি ঘটবে।
মন্দির পরিদর্শন কালে সার্বিক ও নিরাপত্তাসহ বিভিন্ন খোঁজ খবর নেন এবং যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ এলাকা সমূহে বিশেষ নিরাপত্তা প্রদানের লক্ষ্যে এসআরবির সাদা পোশাকের টিম সার্বক্ষণিক পর্যবেক্ষণে রয়েছে বলেও জানান। তাই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে স্থানীয় জনসাধারণ'কে সতর্ক থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০
ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার
সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান
উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
তজুমদ্দিনে ইউএনও নেতৃত্বে বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন
পাহাড়ের শান্তি সম্প্রীতির শারদীয় দুর্গাৎসবে পাশে আছি আমরা
ইতালি পাঠানোর নামে তিন তরুণ নিখোঁজ: ১ কোটি ৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
শারদীয় দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও চীবর দানে নিশ্চিদ্র নিরাপত্তার আশ্বাস পার্বত্য প্রতিমন্ত্রীর
বাঘায় ৪৭ বোতল ESkuf সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
কুমিল্লার সীমান্ত এলাকায় ১৭৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি