ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রায়গঞ্জে বাড়ির উঠানে রাখা সিএনজি চালিত অটোরিকশায় আগুন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ২:৫১

সিরাজগঞ্জের রায়গঞ্জে গভীর রাতে বাড়ির উঠানে রাখা সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে অটোরিকশাটি পুড়ে গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মো. মনিরুল ইসলাম (৪০) শুক্রবার দিনভর অটোরিকশা চালিয়ে রাতে বাড়িতে ফেরেন। পরে তিনি অটোরিকশাটি বাড়ির উঠানে রেখে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা অটোরিকশাটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়।

আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে এর আগেই অটোরিকশাটি পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মনিরুল ইসলাম চকনুর গ্রামের মো. আজাহার আলীর ছেলে। অটোরিকশা চালিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন।

মনিরুল ইসলাম বলেন, ‘আমি সিএনজি চালিয়ে সংসার চালাই। আমার এই ক্ষতি যারা করেছে, আমি তাদের বিচার চাই।’

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার জানা নেই। এ ধরনের ঘটনা ঘটে থাকলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় অটোরিকশাচালকের আর্থিক ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, প্রভাব খাটালে কঠোর ব্যবস্থা

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু

হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪টি মেশিন ও পাইপ জব্দ

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান

উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত