ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ২:৫৫

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তসংলগ্ন ভারতের আকুয়া এলাকায় পড়ে থাকা খালেদ আহমদ (২২) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।  শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি দেশে আনা হয়।
স্থানীয় সূত্র ও জকিগঞ্জ ১৯ বিজিবির মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া এরালীগুল গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে খালেদ আহমদ স্থানীয় কয়েকজন গরু চোরাকারবারির সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।  সেখান থেকে গরু নিয়ে ফেরার পথে ভারতের আকুয়া বস্তি এলাকায় খাসিয়াদের সঙ্গে চোরাকারবারিদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অস্ত্রধারী খাসিয়ারা তাঁদের ধাওয়া করলে খালেদ নিখোঁজ হন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশে পালিয়ে আসেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দেশে ফিরে আসা চোরাকারবারিরা খালেদের পরিবারকে জানান, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁকে গুলি করে হত্যা করেছে এবং তাঁর মরদেহ দনা সীমান্তের ওপারে পড়ে রয়েছে।  পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজ নিয়ে ভারতের আকুয়া এলাকার একটি জঙ্গলে তাঁর মরদেহ পড়ে থাকার বিষয়টি জানতে পারেন।
তবে খালেদ আহমদ বিএসএফের গুলিতে, নাকি খাসিয়াদের গুলিতে নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অনেকের ধারণা, অস্ত্রধারী খাসিয়ারাই তাঁকে গুলি করে হত্যা করে থাকতে পারে।  তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি স্থানীয় দনা বিজিবি ক্যাম্পকে জানানোর পর দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার বিকেলে খালেদের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খালেদ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।  তবে এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানা-পুলিশকে কিছু জানানো হয়নি বলে তিনি উল্লেখ করেন।

 

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, প্রভাব খাটালে কঠোর ব্যবস্থা

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু

হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪টি মেশিন ও পাইপ জব্দ

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

ভারতে পড়ে থাকা গুলিবিদ্ধ কানাইঘাটের খালেদের মরদেহ উদ্ধার

সিংড়ায় অনলাইন জুয়ার ফাঁদে নিঃস্ব হচ্ছেন মানুষ, বাড়ছে অপরাধ

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে ১০০ অসহায় নারীর মাঝে শাড়ি বিতরণ করেন এমপি ড. মিজানুর রহমান

উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত