ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ৩:৫৬

গ্যালারিজুড়ে হাজারো দর্শকের বাঁধভাঙা উচ্ছ্বাস, খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো গাজীপুর সিটি করপোরেশন আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর জমজমাট ফাইনাল। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) বিকেলে মহানগরের কাশিমপুরের গিয়াস উদ্দিন সরকার ফুটবল মাঠে অনুষ্ঠিত ফাইনালে গাছা অঞ্চল-৩-কে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টঙ্গী অঞ্চল-১।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হলে ম্যাচ গড়ায় ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে। স্নায়ুচাপের টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে গাছা অঞ্চল-৩-কে পরাজিত করে কাঙ্ক্ষিত শিরোপা নিশ্চিত করে টঙ্গী অঞ্চল-১।

জমজমাট এ ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মাঠে বিভিন্ন বয়সী হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রেফারির প্রতিটি বাঁশি, আক্রমণ ও গোলের প্রচেষ্টায় দর্শকদের করতালিতে পুরো মাঠ এক উৎসবের মিলনমেলায় পরিণত হয়।

খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ও আলোচকেরা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার মধ্য দিয়ে মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ বিনির্মাণ সম্ভব। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও যুবসমাজকে ইতিবাচক ধারায় ফেরাতে এ ধরনের ক্রীড়া আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামা এ টুর্নামেন্ট গাজীপুরের স্থানীয় ক্রীড়াঙ্গনে দীর্ঘকাল স্মরণীয় হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

বরগুনায়, অধ্যক্ষসহ তিন ভাই শিক্ষক, ছেলে সভাপতি

রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

জিয়ানগরে ইউএনওর অনুমতি ছাড়া পরিষদ পুকুরে খাদ্য কর্মকর্তার মাছ শিকার

দুমকী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তার বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবি

বাঘায় উঠান বৈঠক শেষে ডেইরি ও লেয়ার খামার পরিদর্শন

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, প্রভাব খাটালে কঠোর ব্যবস্থা

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু

হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪টি মেশিন ও পাইপ জব্দ

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন