ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

নীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, প্রভাব খাটালে কঠোর ব্যবস্থা


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ৩:৫৮

দেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ার পর এবার সামনে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘আমরা শতভাগ গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপি চায় দেশ পরিচালিত হোক জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা। তাই কেবল লোকদেখানো সাহায্য নয়, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করে তাদের হৃদয়ে স্থান করে নিতে হবে।’

তিনি স্পষ্ট করে জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না। দল সমর্থিত প্রার্থী থাকতে পারে, তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো দলীয় প্রার্থীকে অন্যায়ভাবে বিজয়ী করার সুযোগ থাকবে না; সরকার কেবল একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাতে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘জাগৃতি’র ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, নবীনবরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী আচরণবিধি ও স্বচ্ছতা প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কেউ যদি দলীয় পরিচয় কিংবা আমার নাম ভাঙিয়ে নির্বাচনে কোনো প্রকার প্রভাব খাটানোর অপচেষ্টা চালায়, তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম ও প্রভাব বিস্তার বিএনপির নীতিতে নেই। তাই জনপ্রতিনিধি হতে হলে সততা ও যোগ্যতার প্রমাণ দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হবে।’

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী তাঁর পরিবারের ‘নুসরাত ডালিয়া ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে ‘জাগৃতি’র মাধ্যমে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ লাখ টাকার বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেন।

সংগঠনের সভাপতি মো. ওসমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা কামাল মঞ্জু ও মোহাম্মদ সোহরাওয়ার্দী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির নেতা অহিদুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকিসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জাগৃতির সদস্য এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায়, অধ্যক্ষসহ তিন ভাই শিক্ষক, ছেলে সভাপতি

রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

জিয়ানগরে ইউএনওর অনুমতি ছাড়া পরিষদ পুকুরে খাদ্য কর্মকর্তার মাছ শিকার

দুমকী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তার বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবি

বাঘায় উঠান বৈঠক শেষে ডেইরি ও লেয়ার খামার পরিদর্শন

ধনবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন

নীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না, প্রভাব খাটালে কঠোর ব্যবস্থা

ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পর্যটকের মৃত্যু

হাজারো দর্শকের উচ্ছ্বাসে কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপের জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীর সামাদের ঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৪টি মেশিন ও পাইপ জব্দ

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত

ভোলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন