দুমকী উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তার বদলিজনিত আদেশ প্রত্যাহারের দাবি
পটুয়াখালীর দুমকী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা। শনিবার ১৮ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তাঁরা। গত ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা.জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক চিঠিতে ডা. মীর শহীদুল হাসানকে দুমকী থেকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করেন। এ আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ডাক্তার মীর শহিদুল হাসান শাহিনের বদলিজনিত আদেশ প্রত্যাহার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহাল রাখার জোর দাবি জানিয়েছেন। তারা বলেন, 'ডাক্তার মীর শহিদুল হাসান শাহীন দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুনামের সাথে চিকিৎসা দিয়ে যাচ্ছেন। তিনি যদি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চলে যান তাহলে স্থানীয়রা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। '
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ শাহ আলম মাস্টার বলেন, ‘ডা. মীর শহিদুল হাসানের মাধ্যমে এলাকাবাসী অনেক উপকৃত হন। তিনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ। আমাদের উপজেলায় তাঁর মতো বিশেষজ্ঞ চিকিৎসক আর নেই।’
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি ডা. মীর শহিদুল হাসানের মতো কোনো বিশেষজ্ঞ চিকিৎসক এখানে দিতে পারেন, তাহলে ভালো। অন্যথায় দুমকী উপজেলাবাসী প্রকৃত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।’
আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জিএম এনামুল হক বলেন, ‘ডা. মীর শহিদুল হাসান শাহীন একজন দক্ষ প্রশাসক ও চিকিৎসক। তাঁর বদলির কারণে এলাকার জনগণের স্বাস্থ্যসেবা ব্যাহত হবে।’
এমএসএম / এমএসএম
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা
ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ
বরগুনায়, অধ্যক্ষসহ তিন ভাই শিক্ষক, ছেলে সভাপতি
রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত