জব্দ করে প্রকাশ্যে নিলাম
জিয়ানগরে ইউএনওর অনুমতি ছাড়া পরিষদ পুকুরে খাদ্য কর্মকর্তার মাছ শিকার
পিরোজপুরের জিয়ানগরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কোনো ধরনের অনুমতি না নিয়ে উপজেলা পরিষদ পুকুর থেকে মাছ শিকারের ঘটনা ঘটেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (খাদ্য কর্মকর্তা) কে এম মামুনুর রশিদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) দিবাগত রাতে উপজেলা খাদ্য গুদাম এলাকা থেকে পুলিশের সহায়তায় মাছগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেওয়া হয় এবং শনিবার সকালে তা প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী ইউএনওর অনুমতি বা কোনো প্রকার প্রশাসনিক ছাড়পত্র ছাড়াই জিয়ানগর উপজেলা পরিষদের সরকারি পুকুর থেকে জাল ফেলে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করেন খাদ্য কর্মকর্তা কে এম মামুনুর রশিদ। শিকার করা এসব মাছ কাউকে না জানিয়ে নিজ জেলা পাবনায় পাঠানোর উদ্দেশ্যে তিনি ককশিটের কার্টনে প্যাকেটজাত করে উপজেলা খাদ্য গুদাম এলাকায় রাখেন।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ওয়ালিউর রহমান রুবেল মুঠোফোনে খাদ্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এবং মাছগুলো উপজেলা পরিষদে হস্তান্তরের নির্দেশ দেন। তবে তিনি প্রথমে মাছ দিতে অনীহা প্রকাশ করলে পরবর্তীতে স্থানীয় থানা পুলিশের সহায়তা নেওয়া হয়। পরে পুলিশ ও প্রশাসনের তৎপরতায় মাছভর্তি ককশিটের বাক্স উপজেলা চত্বরে আনা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা প্রশাসনের একাধিক কর্মচারী জানান, অভিযুক্ত খাদ্য কর্মকর্তা প্রায়ই স্থানীয় কাউকে না জানিয়ে সরকারি এ পুকুর থেকে অবৈধভাবে মাছ শিকার করে ব্যক্তিগতভাবে নিজ বাড়িতে নিয়ে যেতেন।
এ বিষয়ে অভিযুক্ত খাদ্য কর্মকর্তা কে এম মামুনুর রশিদ বলেন, ‘আমি কয়েকটি মাছ ধরেছিলাম। পরে স্যার আমাকে ফোন দিলে আমি মাছগুলো তাঁর কাছে জমা দিয়ে দিয়েছি।’
জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. ওয়ালিউর রহমান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো প্রকার অনুমতি না নিয়েই তিনি সরকারি পুকুর থেকে মাছ শিকার করেছিলেন। বিষয়টি জানার পরপরই পুলিশ পাঠিয়ে মাছগুলো জব্দ করে হেফাজতে নেওয়া হয়। শনিবার সকালে মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়েছে এবং নিলামের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। এ ছাড়া সরকারি নিয়ম লঙ্ঘনের কারণে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা
ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ
বরগুনায়, অধ্যক্ষসহ তিন ভাই শিক্ষক, ছেলে সভাপতি
রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত
জিয়ানগরে ইউএনওর অনুমতি ছাড়া পরিষদ পুকুরে খাদ্য কর্মকর্তার মাছ শিকার