ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১০-২০২৬ দুপুর ৪:১৫

কুড়িগ্রামের রৌমারীতে দ্রুতগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের অদূরে সিংবের ডাংগী এলাকায় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে যাত্রী বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা সিংবের ডাংগী এলাকা অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী প্রাণ হারান। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেন।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাউসার আলী সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করেছে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। নিহতদের পরিচয় শনাক্তসহ ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়

নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা

ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ

বরগুনায়, অধ্যক্ষসহ তিন ভাই শিক্ষক, ছেলে সভাপতি

রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত

জিয়ানগরে ইউএনওর অনুমতি ছাড়া পরিষদ পুকুরে খাদ্য কর্মকর্তার মাছ শিকার