ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

আত্রাইয়ে মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৫:১৭

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-আত্রাই আঞ্চলিক মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ১৫০টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে। চারাগুলো নওগাঁ জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার হিসেবে প্রদান করা হয়।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে পুরাতন রেলওয়ে স্টেশন পর্যন্ত এলাকা জুড়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ​কর্মসূচির উদ্বোধন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান।

​উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন,
​পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রকৃতিকে সবুজ ও সুন্দর রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসক মহোদয়ের এই সুন্দর উদ্যোগের ফলে আত্রাইয়ের সড়কটি ভবিষ্যতে কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্যে সেজে উঠবে। আমরা আশা করি, শুধু চারা রোপণই নয়, এগুলো যেন সঠিকভাবে বেড়ে উঠতে পারে সে জন্য স্থানীয় সর্বস্তরের জনগণও রক্ষাণাবেক্ষণে এগিয়ে আসার আহবান জানাচ্ছি। 

বৃক্ষরোপণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ​সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, সার্ভেয়ার মিজানুর রহমান, আত্রাই উপজেলা কৃষক দলের সভাপতি মো. আসাদুজ্জামান বুলেট, সাধারণ সম্পাদক কে এম আইয়ুব আলী, শ্রমিক দল নেতা মো. পলাশ প্রমুখ।  ​এছাড়াও উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়