ধামরাইয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া স্বামীর বিরুদ্ধে আগের ১০টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকালে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ধামরাই পৌরসভার পূর্ব কায়েতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. আক্তার হোসেন (৩৮) ও তার স্ত্রী চায়না আক্তার ওরফে বৃষ্টি (৩০)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এ ছাড়া মাদক বিক্রির নগদ ৫ হাজার টাকাও জব্দ করা হয়েছে।
পুলিশের দাবি, আক্তার হোসেন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের ১০টি মাদক মামলা রয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম বলেন, “গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত