ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

নড়াইলের লোহাগড়ায় কৃষক কে কুপিয়ে হত্যা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২২-১০-২০২১ বিকাল ৫:২৯
নড়াইলের লোহাগড়া উপজেলার সরুশনা গ্রামের নওশের শেখ (৭০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।নিহত নওশের শেখ সরশুনা গ্রামের মৃত-আব্দুর ওয়াজেদ শেখের ছেলে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামে বিলের ধানক্ষেতে এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় অভিযুক্ত সরুশুনা গ্রামের ফারুক শেখ (৪০) কে বিকেলে উপজেলার চরশামুকখোলা গ্রাম থেকে আটক করেছে পুলিশ।আটককৃত ফারুক শেখ একই গ্রামের মৃত-সিফাত শেখের ছেলে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নওশের শেখ শুক্রবার দুপুরে তার ফসলি জমিতে লাগানো ধানের পরিচর্যা করছিলেন। এ সময় অভিযুক্ত ফারুক শেখ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং গরু তে ফসল খাওয়া কে কেদ্র করে নিহতের সাথে ফারুকের কথা কাটাকাটি হয় এরপর নওশের শেখ কে ধারালো অস্ত্র (হাসুয়া) দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ফারুক শেখ এসময় পালিয়ে যায়,
 
 এবং সেখানেই নওশের এর মৃত্যু হয়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখে নিহতের পরিবারকে জানান। এলাকাবাসী সূত্রে জানা গেছে অভিযুক্ত ফারুক শেখ বিভিন্ন সময়ে এলাকার মানুষের সঙ্গে প্রতিনিয়ত তর্কবির্তকে জড়িয়ে যেতেন। কোন কারণ ছাড়াই লোকজনকে মারধর করতেন।এ ব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন, অভিযুক্ত ফারুক শেখ কে আটকের বিষয়টি  নিশ্চিত করে বলেন, ফারুক মানসিক প্রতিবন্ধী  বলে দাবি করেছে তার পরিবার, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ