শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরে শিক্ষার সার্বিক মান উন্নয়ন, বাল্যবিবাহ নিরোধ, সাইবার অপরাধ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ ও মাদ্রাসার প্রধানদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামসুজ্জামান কনক। সভাটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার *মিনা হাবিবুর রহমান।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর শরীফ ফাহাদ। শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. ছামিউল ইমাম আযম মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত মহিলা বিষয়ক কর্মকর্তা সারিত বিন সফিক, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুল ইসলাম, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পিয়ার আলী।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু জোবেদা সাহারা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, সিরাজপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আজিবর রহমান, বনশ্রী শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল করিম, সহ উপজেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান।
শিক্ষার মান উন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস, অভিভাবক সমাবেশ জোরদার এবং কোচিং বাণিজ্য বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
বাল্যবিবাহ নিরোধ উপজেলায় বাল্যবিবাহের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। কোনো শিক্ষার্থীর বাল্যবিবাহের খবর পেলে তাৎক্ষণিকভাবে ইউএনও ও মহিলা বিষয়ক কর্মকর্তাকে জানানোর নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা বলেন, বাল্যবিবাহ একটি ফৌজদারি অপরাধ, এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার অপরাধ প্রতিরোধ, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল আসক্তি, ফেসবুকে গুজব, সাইবার বুলিং ও অশ্লীল কন্টেন্ট থেকে দূরে রাখতে সচেতনতামূলক ক্লাস নেওয়ার পরামর্শ দেন থানার তদন্ত কর্মকর্তা। তিনি বলেন, সাইবার অপরাধের শিকার হলে ৯৯৯ এবং ১০৯ এ কল করার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে ইউএনও শামসুজ্জামান কনক বলেন, "শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শ্যামনগরের মতো দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আপনাদের ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও সাইবার অপরাধ মুক্ত একটি আধুনিক ও স্মার্ট শ্যামনগর গড়তে প্রশাসন সবসময় শিক্ষকদের পাশে থাকবে। কোনো প্রতিষ্ঠানে অনিয়ম পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। সভা শেষে শিক্ষার মান উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied