রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফিশারীজ অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে শনিবার (১৭ অক্টোবর) শনিবার, ‘Entrepreneurship Training on Value-Added Fish and Fish Products: Preparation, Packaging, Traceability and Food Safety’ শীর্ষক দিনব্যাপী মৎস্য উদ্যোক্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে রাজশাহী ও নাটোর জেলার মোট ১৫ জন মৎস্য উদ্যোক্তা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাছের মূল্য সংযোজিত পণ্য প্রস্তুতকরণ, আধুনিক প্যাকেজিং পদ্ধতি, পণ্যের ট্রেসেবিলিটি (উৎস ও সরবরাহ-শৃঙ্খল অনুসরণ) এবং খাদ্যনিরাপত্তা বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ করে, উদ্যোক্তাদের হাতে-কলমে মাছের মূল্য সংযোজিত পণ্য তৈরি ও প্যাকেজিংয়ের বিভিন্ন কৌশল শেখানো হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মন্ডল।
এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল মৎস্য উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত মূল্য সংযোজিত মৎস্যপণ্য উৎপাদনে উৎসাহিত করা এবং মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়তা করা।
এ ধরনের প্রশিক্ষণ দেশের মৎস্যসম্পদের সর্বোত্তম ব্যবহার, পণ্যের বহুমুখীকরণ এবং মৎস্য খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত