তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
‘উৎসবে আনন্দে, বন্ধুত্বের বন্ধনে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধুদের সংগঠন ‘বাংলাদেশ-৮৮’র ষষ্ঠবারের মতো বর্ণাঢ্য মিলনমেলা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বন্ধুদের পদচারণা, আনন্দ-উচ্ছ্বাস আর স্মৃতিচারণায় দিনভর উৎসবমুখর হয়ে ওঠে তেঁতুলিয়ার ঐতিহ্যবাহী ডাকবাংলো পিকনিক কর্নার।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখরিত ছিল তেঁতুলিয়ার অন্যতম পর্যটনকেন্দ্র ডাকবাংলো প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা, কুশল বিনিময় আর পারস্পরিক সৌহার্দ্যের অনন্য এ আয়োজন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদেরও নজর কাড়ে।
সকালে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় মিলনমেলার আনুষ্ঠানিকতা। এতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা বাংলাদেশ-৮৮’র সদস্যরা অংশ নেন। র্যালি শেষে অনুষ্ঠিত হয় পরিচিতি পর্ব। মঞ্চে উঠে নিজ নিজ জেলার পরিচয় তুলে ধরেন অংশগ্রহণকারীরা। টেকনাফসহ দেশের দূরদূরান্ত থেকে আসা বন্ধুদের পরিচিতি, করমর্দন ও আন্তরিক আলিঙ্গনে তৈরি হয় আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানে জেলা প্যানেল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সোহাগ বলেন, ‘বাংলাদেশ-৮৮ শুধু প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন নয়; এটি বন্ধুত্বের পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। আমরা আর্তমানবতার কল্যাণে কাজ করার মাধ্যমে একটি সুন্দর দেশ গড়ার চেষ্টা করছি।’
তিনি আরও জানান, সংগঠনের সদস্যদের সহযোগিতায় ইতোমধ্যে বৃক্ষরোপণ, অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, স্বাস্থ্যসেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে ‘প্রজন্ম-৮৮’ নিয়েও কাজ করছে সংগঠনটি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জয়েন্ট কো-অর্ডিনেটর আকরাম হোসেন জাকারিয়া, রিপন হোসেন, সাজেদার রহমান রাজুসহ বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনের প্রতিনিধিরা।
মিলনমেলার একপর্যায়ে বাংলাদেশ-৮৮’র প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে শোক প্রস্তাব পাঠ করেন আকরাম হোসেন জাকারিয়া।
বিকেলে অনুষ্ঠানের বিশেষ পর্বে ‘প্রজন্ম-৮৮’র সদস্যদের পাশাপাশি তেঁতুলিয়া উপজেলার ক্রীড়া ও নৃত্যে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এবং সবুজ তেঁতুলিয়া গড়তে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল ভুল্কা ভাত, লটারি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নাচ ও নানা আনন্দ আয়োজনে উৎসবস্থল হয়ে ওঠে প্রাণবন্ত। সন্ধ্যার পর অনুষ্ঠান উপভোগ করতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড় আরও বাড়তে থাকে।
সমাপনী বক্তব্যে জেলা প্যানেল কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম সোহাগ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘বাংলাদেশ-৮৮’কে আরও গতিশীল করতে আমাদের নানা পরিকল্পনা রয়েছে। বন্ধুত্বের এই বন্ধনকে অটুট রেখে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই। ষষ্ঠবারের মতো আয়োজিত এ মিলনমেলা সফল করতে দেশ-বিদেশের যেসব বন্ধু ও স্থানীয় শুভানুধ্যায়ীরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।’
তিনি ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে বন্ধুদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।
পুরোনো দিনের স্মৃতি, বন্ধুত্বের আবেগ আর সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে দিনভর আনন্দঘন এ মিলনমেলা শেষ হয় আগামী দিনে আবারও একত্র হওয়ার প্রত্যাশায়।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত