নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
নরসিংদীর মাধবদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘর্ষ ও সহিংসতা নিয়ন্ত্রণে যৌথ অভিযান চালিয়ে ২১৭টি দেশীয় তৈরি টেটা উদ্ধার করেছে এসআরবি-১১, সিপিএসসি নরসিংদী ও নরসিংদী জেলা পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়নসংলগ্ন জিতরামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গোয়েন্দা নজরদারি, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হয়। অভিযানে উদ্ধার করা টেটাগুলো বাড়ির আঙিনা, জঙ্গল, জলাভূমি, পুকুর ও কবরস্থানসহ বিভিন্ন স্থান থেকে জব্দ করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, জিতরামপুর ও আশপাশের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসছিল। এসব সংঘর্ষে অতীতে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযানটির পরিকল্পনা করা হয়।
উদ্ধার করা টেটাগুলো ত্রিফলাবিশিষ্ট। প্রতিটি ফলার মাথায় মাছ ধরার বড়শির মতো বিপরীতমুখী হুক রয়েছে। ফলে এসব অস্ত্র কারও শরীরে বিদ্ধ হলে সহজে বের করা যায় না। এতে গুরুতর মাংসপেশির ক্ষতি হওয়ার পাশাপাশি আক্রান্ত ব্যক্তির প্রাণহানির ঝুঁকিও থাকে।
এসআরবি-১১, সিপিএসসি নরসিংদী জানিয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত