ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৫:২২

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ছোট চৌগ্রাম এলাকায় আহমেদ আলীর বাড়ির সামনের চলাচলের রাস্তা গাছের ডালপালা ফেলে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লুৎফর, আনিস ও জয়নাল নামে তিনজনের বিরুদ্ধে। এ ঘটনায় বাড়িতে যাতায়াতের পথ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী আহমেদ আলী। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রিফাত বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার আহমেদ আলীর বাড়ির সামনে গাছ কেটে ডালপালা দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে তারা।  বাড়ির দক্ষিণ পাশে ৭/৮ ফিট জায়গা দখল করে বেড়া নির্মান করে। মানা নিষেধ করলেও তারা কোনো ভ্রুক্ষেপ করছে না।  এদিকে বাড়ির সামনের চলাচলের জায়গায় গাছের ডালপালা ফেলে রাখায় স্বাভাবিক যাতায়াতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এতে আহমেদ আলী ও তাঁর পরিবারের সদস্যরা ভোগান্তির শিকার হয়েছেন।  পাশাপাশি বাড়ি দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানা যায়নি। অভিযুক্ত লুৎফুর রহমানকে ফোনে পাওয়া যায় নি।

ভুক্তভোগী আহমেদ আলী এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আহমেদ আলীর মেয়ে বলেন, আমরা ২ বোন। বাবা মা বৃদ্ধ হয়ে পড়েছে।  আমার ভাই নাই জন্য আজ আমাদের উপর অন্যায় করা হচ্ছে।  অথচ আমার বাবা তাদের আজীবন উপকার করেছেন।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়