ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৫:৩২

বাগেরহাটের মোল্লাহাটের একটি ইউনিয়নের বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি সদস্য মোঃ হাবীবুর রহমান কে নিয়ে প্রতিপক্ষরা নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তাকে দুর্বল করতে প্রতিপক্ষরা অনৈতিক অর্থ দিয়ে কতিপয় সংবাদ কর্মীকে ম্যানেজ করে মোল্লাহাটে ‘হাবিব বাহিনী’র তাণ্ডব, হামলা, নির্যাতন, হুমকি ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগে সংবাদ প্রকাশ করা হয়েছে। এরই প্রতিবাদে এবং প্রতিপক্ষের নোংরামী প্রকাশ করতে ইউপি মেম্বর হাবীবুর রহমান হাবীব শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও উপস্থিত সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তেরে ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবিব বলেন তাঁকে হাবিব বাহিনী’র প্রধান হিসেবে উপস্থাপন করে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা প্রকাশের দাবি জানান মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এই ইউপি সদস্য। হাবিবুর রহমান বলেন, ডিবিসি নিউজ, বাংলা এডিশন, গ্রিন টিভি, এশিয়া পোস্ট ও এটিএন নিউজে তাকে ঘিরে সম্প্রতি প্রকাশিত ও প্রচারিত সংবাদ নিয়ে তাঁর আপত্তি রয়েছে। তাঁর দাবি, এসব সংবাদে উত্থাপিত অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং তার বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয়নি। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এলাকার মানুষের সমর্থনে তিনি পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। সামাজিক কর্মকাণ্ডে এলাকার মানুষের সঙ্গে তাঁর চলাফেরা ও ‘বাহিনী’ হিসেবে উপস্থাপন করা অন্যায়। ‘হাবিব বাহিনী’ নামে তাঁর কোনো বাহিনী নেই বলেও দাবি করেন তিনি। নিজের বিরুদ্ধে হামলা, নির্যাতন, হুমকি, বাড়িঘর ভাঙচুর এবং মানুষকে গ্রামে ফিরতে না দেওয়ার অভিযোগ অস্বীকার করে হাবিবুর রহমান বলেন, কারও কাছে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হোক। নিরপেক্ষ তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসুক। তিনি তদন্তে সহযোগিতা করতেও প্রস্তুত।  হাবিবুর রহমানের দাবি, বিভিন্ন সংবাদে তার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) থাকার কথা বলা হয়েছে। তবে তাঁর জানা মতে, মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে  কয়েক বছর আগের স্থানীয় মারামারি নিয়ে ৩টি মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান অভিযোগ করে বলেন, স্থানীয় একটি পক্ষের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ রয়েছে। বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক আমার এলাকার মোঃ মাহফুজুর রহমান মিল্টন এবং খুলনা ইস্টার্ন জুট মিলের সহকারী পাট-ক্রয় কর্মকর্তা ইমরান মোল্লার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসী বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত আবেদন দেওয়ার পর আমার বিরদ্ধে এ ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি দাবি করেন। তিনি প্রতিহিংসা নয়, বরং নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ ও ন্যায়বিচার চান। মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, ‘হাবিব বাহিনী’ নামে কোনো বাহিনী থাকার তথ্য পুলিশের কাছে নেই। হাবিবুর রহমানের বিরুদ্ধে পূর্বের তিনটি মামলা রয়েছে। এ ছাড়া অন্য কোনো মামলা আছে কি না, তা খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়