ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান


আবদুর রহিম, কোম্পানীগঞ্জ photo আবদুর রহিম, কোম্পানীগঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২৬ বিকাল ৬:৭
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র বসুরহাট বাজারে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 
 
বাজারের ওয়াকওয়ে ও প্রধান সড়ক দখলমুক্ত করে যানজট নিরসন এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয়।
 
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহ নেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে বসুরহাট বাজার, ওয়াকওয়ে ও প্রধান সড়কের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
 
অভিযান চলাকালে সড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকান, রাস্তা দখল করে রাখা পার্কিং এবং দোকানের বাইরে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত করা হয়।
 
এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল এবং বসুরহাট পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
 
উপজেলা প্রশাসন জানায়, বসুরহাট বাজারকে যানজটমুক্ত রাখা, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 
জনস্বার্থে বাজার ও সড়ক দখলমুক্ত রাখার পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে বসুরহাটের চলাচলব্যবস্থা আরও সুশৃঙ্খল হবে-এমন প্রত্যাশা স্থানীয়দের।

এমএসএম / এমএসএম

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়