গান-আলোচনায় শিল্পকলায় লালন স্মরণ
বাউল সাধক ও দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শনিবার (১৭ অক্টোবর) একাডেমির জাতীয় নাট্যশালা মিলতায়নে অনুষ্ঠিত হয় ‘লালন স্মরণানুষ্ঠান’। এতে গান ও মানবিক মূল্যবোধের আলোচনায় লালনকে স্মরণ করা হয়। আয়োজনটির পৃষ্ঠপোষকতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রথম ধাপে ছিল আলোচনা পর্ব। এতে সমতার মানসিকতা ধারণ এবং ধর্মীয় উগ্রতা ও ভেদাভেদ ভুলে সবাইকে শ্রদ্ধার বার্তা দেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘ধর্ম যার যার। সাম্প্রতিক নানা ঘটনায় ধর্মকেন্দ্রিক উগ্রতা দেখা যাচ্ছে। কে ধর্ম পালন করবে আর কে করবে না, এটা ব্যক্তির নিজস্ব স্বাধীনতা। কাউকে আঘাত বা হেয় না করে সবার মতকে শ্রদ্ধা করে সমতা আনা—এটাই লালনের মূল শিক্ষা, সেটাই যেন আমরা চর্চা করি।’
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও যুগ্মসচিব হারুন-অর-রশীদ বলেন, ‘লালন আমাদের শিখিয়েছেন মর্যাদা জন্ম পরিচয়ে নয়, তার মানবিকতা, বিবেক ও কর্মে। লালন সাঁইয়ের দর্শন শুধু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য নয়, সামাজিক ও নৈতিক পুনর্জাগরণের গুরুত্বপূর্ণ নির্দেশনা।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সদস্য সচিব জাকির হোসেন রোকন। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন শিল্পী ও গবেষক অধ্যাপক আহমেদ শাকিল হাসমী।
দ্বিতীয় পর্বে গান পরিবেশন করেছেন বেশ কয়েকজন শিল্পী। এর মধ্যে বিমান চন্দ্র বিশ্বাস গেয়ে শোনান ‘আমি অপার হয়ে বসে আছি’; মৌসুমী ইকবাল গেয়েছেন ‘হেলায় হেলায় দিন বয়ে যায়’। গান গেয়েছেন আলেয়া বেগম, কাঙ্গালিনী সুফিয়া, কানিজ খন্দকার মিতু, সুমন রায়, সুলতানা জামান জোছনা প্রমুখ।
অনুষ্ঠানের শেষভাগে একাডেমির কণ্ঠশিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করেন ‘ধন্য ধন্য বলি তারে’, ‘আমার ঘর খানায় কে বিরাজ করে’ ও ‘মিলন হবে কত দিনে’।
aliul / aliul
পাহাড়ের ‘দুর্গা’ অর্ষা, নারীর শক্তি ও সংগ্রামের চিত্রে ছড়ালেন মুগ্ধতা
আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন অপূর্ণই থেকে গেছে
গান-আলোচনায় শিল্পকলায় লালন স্মরণ
এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন
পোল্যান্ড ও মিশরের উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’
সেই বিকৃত ভিডিও নিয়ে যা বললেন পরীমনি
১৮ বছর পর একসঙ্গে অপু-আজাদ!
শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া
ইনস্টাগ্রামে সাইফ আলী খান, ছেলে বললেন— ‘আব্বা আপনি?’
আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য গডফাদার’ তারকা আল পাচিনো
আলোচনায় অপু বিশ্বাসের ‘প্রিয় বন্ধু’, কে তিনি?
ফের প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি