ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১২:৪৪

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের পৃথক ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই দুটি কমিটির অনুমোদন দেয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে মো. তৈয়াবুর রহমান মাসুদকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু এবং সদস্যসচিব হয়েছেন মো. নাজমুল হুসাইন রাজু। অন্যদিকে, পৌর যুবদলের আহ্বায়ক হয়েছেন মো. হেলালউদ্দীন হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু কায়েস মুন্সী এবং সদস্যসচিব মো. জাহিদ মাতুব্বর।

উপজেলা কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক ও ১৯ জন সদস্য রয়েছেন। পৌর কমিটিতে রয়েছেন ৯ জন যুগ্ম আহ্বায়ক ও ২৩ জন সদস্য। সব মিলিয়ে দুই কমিটিতে ৭০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি দুটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা