নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের সারের ডিলার মো: রাফিউল খানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টার শেখহাটি ইউনিয়নের আফরা চৌরাস্তায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স লামিয়া ট্রেডিং এর স্বত্বাধিকারী ও সার ডিলার মো: রাফিউল খান। এ সময় শেখহাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী, শেখহাটি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান, শেখহাটি ইউনিয়ন যুবদলের সভাপতি ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সংবাদ সম্মেলনে সার ডিলার মো: রাফিউল খান বলেন,সরকারের নীতিমালা মেনে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় আমি শেখহাটি ইউনিয়নে সারের ডিলারশীপ পেয়েছি।কৃষকের কাছে ন্যায্যমূল্যে ভেজালমুক্ত সার পৌঁছে দেওয়াই আমার অঙ্গীকার।আমি নিজে কৃষক পরিবারের সন্তান।কৃষকরা যাতে কোন ধরনের সার সংকটের সম্মূখীন না হন সে ব্যাপারে আমি বদ্ধ পরিকর।সারের অবৈধ মজুদ কিংবা কৃত্রিম সার সংকট করে ব্যক্তি লাভবান না হয়ে কৃষকের হাতে সার পৌঁছে দিতে আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।স্থানীয় কতিপয় ষড়যন্ত্রকারী মিথ্যা ও বানোয়াটভাবে সারের ডিলারশীপ নিয়ে অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে।
সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মাসুম গাজী বলেন, কোন প্রকার দূর্নীতি ও স্বজনপ্রীতি ছাড়াই রাফিউল খান সারের ডিলারশীপ পেয়েছেন।রাফিউল ডিলারশীপ পাওয়ায় এলাকার কৃষকরা খুশি।
সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ওলিয়ার রহমান বলেন,কৃষকবান্ধব সরকার শেখহাটি ইউনিয়নে রাফিউলকে সারের ডিলার হিসেবে নিয়োগ দেওয়ায় এলাকার কৃষক তথা জনগনের প্রত্যাশা পূরণ হয়েছে।তার কাছ থেকে কৃষকরা কোন প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার পাবেন বলে আমি বিশ্বাস করি।
স্কুল শিক্ষক মো: মাসুদুল হক ও স্থানীয় ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম জানান,সারের ডিলার রাফিউলকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে প্রতিপক্ষরা।কর্তৃপক্ষ তাকে সারের ডিলারশীপ দেওয়ায় ইউনিয়নের কৃষকরা কোন প্রকার হয়রানি ছাড়াই ন্যায্যমূল্যে সার কিনতে পারবেন বলে আমরা আশাকরি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন