নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় অকৃতকার্য কোনো শিক্ষার্থীর পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কোনো ধরনের তদবির বা সুপারিশ না করতে দলীয় নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কঠোর নির্দেশনা দেন।
খোরশেদ আলম বলেন, ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের শুরু থেকেই পড়াশোনায় আত্মনিয়োগ করতে হবে। নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হওয়া কোনো শিক্ষার্থীকে অনৈতিক সুযোগ বা সুপারিশের মাধ্যমে মূল পরীক্ষায় অংশ নিতে দেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। একই সঙ্গে দেশ ও জাতি গঠনে একটি শিক্ষিত, নৈতিক ও দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ফাহমিনা আক্তার লিপিকা বলেন, ‘শিক্ষার্থীদের মানোন্নয়নে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ প্রতিটি এলাকায় দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার নিয়োগ করেছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অগ্রগতি যাচাই করতে অভিভাবকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। আশা করছি, এসব ধারাবাহিক উদ্যোগের মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারব।’
অধ্যক্ষ মোহাম্মদ ইসমাইলের স্বাগত বক্তব্য ও সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আলম, জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বখতিয়ার উদ্দিন বকুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য নুরুল আলম মামুন এবং শিক্ষা উপকমিটির সদস্য ফারুক আহম্মদ। এ ছাড়া প্রতিষ্ঠানের প্রভাষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।
সমাবেশের উন্মুক্ত পর্বে অভিভাবকেরা পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা ও নির্বাচনী ফলাফলের গুণগত মানোন্নয়নে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত তদারকির ওপর জোর দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন