ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন


আবদুর রহিম, মনোহরগঞ্জ photo আবদুর রহিম, মনোহরগঞ্জ
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১২:৫১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় মো. মহসিন ভূঁইয়া নামের এক পদবঞ্চিত নেতা নিজের গালে জুতাপেটা করে ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ভিডিওতে মহসিন ভূঁইয়াকে নতুন কমিটিতে রাজপথের পরীক্ষিত ও ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করতে দেখা যায়। দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা কর্মীদের বাদ দিয়ে নিষ্ক্রিয় ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে বলে দাবি করেন তিনি।দলীয় সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেন। কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি ও  নূর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক করা হয়।ভিডিওতে মহসিন ভূঁইয়া দাবি করেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে সংগঠনের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে ছিলেন। অথচ সদ্যঘোষিত কমিটিতে রাজপথে সক্রিয় না থাকা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে। বছরের পর বছর মামলা, হামলা ও পুলিশি নির্যাতনের শিকার হওয়া কর্মীদের বাধ দেওয়া  হয়েছে বলে অভিযোগ করেন তিনি।নতুন কমিটি পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপও কামনা করেন মহসিন। তার দাবি, বর্তমান কমিটি স্থগিত করে ত্যাগী ও যোগ্য কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। রাজপথের কর্মীরা যেন হতাশ না হন, সে বিষয়েও কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।  নতুন কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মেহেদী বলেন, নতুন কমিটিতে মহসিন হোসেন কে পাঠাগার বিষয়ক সম্পাদক পদে রাখা হয়েছে । এসব অভিযোগ অস্বীকার করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলোর জিলানী। তিনি জানান, স্থানীয় সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃত্ব কমিটির অনুমোদন দিয়েছে। কমিটি গঠনে ত্যাগ ও যোগ্যতার বিচ্যুতি ঘটেনি, বরং উপযুক্ত ব্যক্তিদেরই মূল্যায়ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা