লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি করাতকল (স মিল) এবং সংরক্ষিত বনভূমিতে অবৈধ বসতবাড়িতে পৃথক অভিযান চালিয়েছে পদুয়া বন বিভাগ। অভিযানে একটি করাতকল থেকে ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ এবং অবৈধভাবে গড়ে তোলা বসতবাড়ি উচ্ছেদ করে প্রায় এক একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাতে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে এ সমন্বিত অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চরম্বা টংকাবতী বিটের অধীন কলাউজান এলাকায় একটি করাতকলে অভিযান চালানো হয়। সেখান থেকে কোনো বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ২৫ ঘনফুট বিবিধ প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেন বনকর্মীরা।
একই রাতে অপর এক অভিযানে হাঙ্গর বিটের আওতাধীন পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জঙ্গল পদুয়া মুন্সির মোড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে রক্ষিত সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি বসতবাড়ি উচ্ছেদ করে প্রায় এক একর সরকারি বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানকালে টংকাবতী বিট কর্মকর্তা ইমন বিল্লাহ ও হাঙ্গর বিট কর্মকর্তাসহ পদুয়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া জানান, সংরক্ষিত বন রক্ষা ও অবৈধ কাঠ পাচার বন্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এ অভিযান চালানো হয়েছে। উদ্ধারকৃত কাঠ বর্তমানে পদুয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বন আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। বনাঞ্চল ও সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের উচ্ছেদ ও নজরদারি অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন