ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কালিহাতীর পিআইওর পদত্যাগ দাবি

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি


এনায়েত করিম, কালিহাতী photo এনায়েত করিম, কালিহাতী
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১২:৫৪

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১৮৪টি পূজামণ্ডপের বিপরীতে বরাদ্দকৃত সরকারি অনুদানের চাল বিতরণে পদে পদে শর্ত জুড়ে দিয়ে চরম ভোগান্তি ও হয়রানির অভিযোগ উঠেছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং ক্ষোভ জানিয়ে অভিযুক্ত পিআইওর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন কালিহাতী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল ব্যানার্জি।

উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা যায়, কালিহাতীর ১৮৪টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জেনারেল রিলিফ (জিআর) তহবিল থেকে প্রতি মণ্ডপের অনুকূলে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়।

পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের অভিযোগ, ইতিপূর্বে প্রস্তুতিমূলক সভায় পিআইও শর্ত জুড়ে দেন যে মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন না করলে চালের বরাদ্দ দেওয়া হবে না। আয়োজকরা ধারদেনা ও আর্থিক সংকট উপেক্ষা করে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন। এরপর নির্ধারিত দিন গত ১৫ অক্টোবর চাল উত্তোলনের জন্য মণ্ডপ প্রতিনিধিরা উপজেলা পরিষদে উপস্থিত হলে পিআইও তরিকুল ইসলাম একের পর এক নতুন শর্ত চাপিয়ে দেন। দিনভর তাঁদের বসিয়ে রেখে চরম মানসিক ও শারীরিক হয়রানি করা হয়।

ভুক্তভোগী মণ্ডপ কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করে জানান, বিগত বছরগুলোতে কেবল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন ও আনুষ্ঠানিক রসিদ জমা দিলেই সরকারি বরাদ্দ হস্তান্তর করা হতো। কিন্তু এবার সিসি ক্যামেরা স্থাপনের পরও নিত্যনতুন অযৌক্তিক শর্তের মারপ্যাঁচে ফেলে সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিদের ভোগান্তিতে ফেলা হয়েছে।

এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় সাংবাদিকেরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গেলে তিনি ভেতর থেকে কক্ষের দরজা বন্ধ করে বসে থাকেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

কালিহাতী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অমল ব্যানার্জি এ আচরণের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি এই উৎসবের মুহূর্তে ধর্মীয় প্রতিনিধিদের এভাবে হেনস্তা ও হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন দায়িত্বজ্ঞানহীন আচরণের দায় নিয়ে সংশ্লিষ্ট পিআইওর দ্রুত পদত্যাগ করা উচিত।’

পূজামণ্ডপগুলোর প্রতিনিধিরা অবিলম্বে এই ভোগান্তির অবসান ঘটিয়ে বরাদ্দের চাল ছাড় এবং পিআইও তরিকুল ইসলামের বিরুদ্ধে আনীত হয়রানির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা