ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১২:৫৫

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে দায়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা ইলিশ শিকার করায় হাতে নাতে দুই জেলেকে আটক করা হয়। তাদেরকে ১৩ দিন করে কারাদন্ড এবং ৪০০টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

তিনি আরো বলেন, জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা