গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
মহাত্মা লালন সাঁইজির মানবতাবাদী চেতনা ও অহিংস দর্শনের বার্তা ছড়িয়ে দিতে গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় তাঁর তিরোধান দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারেক সুলতান ও অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ সালেহ ‘লালন দর্শন ও তাঁর মানবতাবাদ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
‘মানুষই ছিল লালনের ভাবনার কেন্দ্র’
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মহাত্মা লালন সাঁইজি ছিলেন অসাম্প্রদায়িকতা, প্রেম ও চিরন্তন মানবতার প্রতীক। তাঁর দর্শনে জাত-পাত বা ধর্মের কৃত্রিম ভেদাভেদ ছিল না; মানুষই ছিল তাঁর সব ভাবনার কেন্দ্রবিন্দু।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও বৈষম্যহীন মানবতাবাদী চেতনা ছড়িয়ে দিতে লালনের দর্শন চর্চার গুরুত্ব অপরিসীম। তরুণ প্রজন্মকে লালনের জীবন ও সৃষ্টির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিতে জেলা প্রশাসন এ ধরনের উদ্যোগের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
১৮৯০ সালের পয়লা কার্তিক লালন সাঁইজির দেহাবসানের পর থেকে প্রতিবছর বাংলা ও বিশ্বজুড়ে তাঁর ভক্ত-অনুরাগী ও সুধীসমাজ গভীর শ্রদ্ধায় দিবসটি পালন করে আসছেন। জাত-পাতহীন ও ধর্মনিরপেক্ষ মানবপ্রেমের যে পথ লালনের জীবনাদর্শ দেখিয়েছে, বর্তমান বৈশ্বিক ও সামাজিক অস্থিরতার সময়ে তা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে।
লালনগীতিতে মুখর সন্ধ্যা
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। এতে অংশ নেন জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা, ত্রিবেনী গণসাংস্কৃতিক সংস্থা, মৃদঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিশ্ববীণা সংগীত একাডেমি, গোপালগঞ্জ কালচারাল ক্যানভাস এবং জলসা ঘর সংগীত একাডেমির শিল্পীরা। তাঁরা যৌথ ও একক কণ্ঠে কালজয়ী লালনগীতি পরিবেশন করেন।
কণ্ঠশিল্পী মোঃ হাফিজুর রহমান শেখ, বাউল মমতা দাসী, সজীব দত্ত ও শেখ সবুজের গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে। জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ও কণ্ঠশিল্পী ফারহান কবীর সিফাতের তত্ত্বাবধানে ও পরিচালনায় পুরো আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংস্কৃতিকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত
শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড
দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি
লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ
মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন
ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম
নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন