ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ১:০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ২ নং শিলখুড়ী ইউনিয়নে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) শিলখুড়ী ইউনিয়নে ৪নং ওয়ার্ডে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া, সামাজিক সুরক্ষা জোরদার করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ। এ ছাড়া উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. আব্দুল খালেক, সদস্যসচিব মো. জুবায়ের হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ। এ সময় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সুযোগ-সুবিধা,ও জনগণের কল্যাণে গৃহীত যেকোনো কর্মসূচির সফলতা নির্ভর করে এর সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর। তাই ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং তাদের কাছে যথাযথভাবে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা বৈষম্য যেন প্রকৃত সুবিধাভোগীদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। তাঁরা উল্লেখ করেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সচেতন মহলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা গেলে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে তা সহায়ক হবে। অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমকে সফল, সুশৃঙ্খল ও জনকল্যাণমুখী করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। পাশাপাশি প্রকৃত সুবিধাভোগীদের কাছে কার্ডের সুবিধা যথাযথভাবে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয়দের মতে স্বচ্ছতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রমটি পরিচালিত হলে এলাকার সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের কল্যাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা