পুলিশ থেকে ছিনিয়ে নেওয়া সেই আলোচিত আসামি আবুল কাশেম ফের গ্রেফতার
কক্সবাজারের মহেশখালীতে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার আলোচিত ঘটনার পর ফের গ্রেপ্তার হয়েছেন যুবলীগ নেতা মো. আবুল কাশেম। এবারও তাঁকে গ্রেপ্তার করেছেন মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইকবাল।
রবিবার (১৮ অক্টোবর) ভোররাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া চিংড়ি প্রজেক্ট এলাকা থেকে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্য দিয়ে ফের আলোচনায় এসেছেন এসআই ইকবাল, যিনি এর আগেও কাশেমকে গ্রেপ্তার করেছিলেন।
জানা গেছে, গত ১১ জুলাই রাতে কুতুবজোম ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেপ্তার করেছিলেন এসআই ইকবাল। তাঁকে থানায় নিয়ে যাওয়ার পথে একদল লোক পুলিশ সদস্যদের ঘেরাও করে হামলা চালায়। এ সময় কনস্টেবল তানভীর হোসেন আহত হন এবং হামলাকারীরা কাশেমকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় এসআই মোহাম্মদ ইকবাল বাদী হয়ে মহেশখালী থানায় মামলা করেন। মামলায় কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মৌলভী শফিউল আলমসহ ১৬ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ৬ অক্টোবর ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত মৌলভী শফিউল আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, যুবলীগ নেতা আবুল কাশেমকে ভোররাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
উল্লেখ্য, এর আগেও মহেশখালী থানা-পুলিশ কাশেমকে গ্রেপ্তার করেছিল তবে সেবার তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। এবার তাঁর পুনরায় গ্রেপ্তারকে ঘিরে এলাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা