হিলিতে শারদীয় দুর্গোৎসবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিদর্শনে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে সীমান্তবর্তী পূজামন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য বাহিনীর পাশাপাশি বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) টহলরত রয়েছে। এরই ধারাবাহিকতায় হিলিসহ সীমান্তবর্তী এলাকার পূজামন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনে ১৮ অক্টোবর রবিবার বেলা আনুমানিক ১২ টায় হাকিমপুর ডিগ্রি কলেজ সংলগ্ন হরিজন সম্প্রদায়ের পূজা মন্ডপে আগমন করেন বিজিবির দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল ফয়সল হাসান খান। সেক্টর কমান্ডারের সাথে ২০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী সহ অন্যান্য বিজিবি কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এসময় পূজা মন্ডপের দায়িত্বরতদের বিজিবির পক্ষ থেকে ফল,মিষ্টিসহ খাদ্যদ্রব্য উপহার হিসেবে দেওয়া হয়। হিলি সীমান্তবর্তী সকল পূজামন্ডপে যেকোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে বিজিবিকে অবগত করতে ও কোন ধরণের গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান সেক্টর কমান্ডার ফয়সল হাসান খান। স্থানীয় গণমাধ্যমকর্মীসহ পূজামন্ডপ দর্শনার্থী ও সনাতন ধর্মাবলম্বীদের অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা