অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই: ঝিনাইদহে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৬ অধিনায়ক
অপরাধীদের জন্য সুস্পষ্ট বার্তা দিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৬) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেছেন, ‘অপরাধ করে কারও পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধী যেই হোক না কেন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার নিশ্চিত করা হবেই।’
রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে ঝিনাইদহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তিনি ঝিনাইদহে আসেন।
লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ জানান, তাঁদের দায়িত্বপূর্ণ এলাকা খুলনা বিভাগের আটটি জেলার প্রতিটি পূজামণ্ডপে কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। একাধিক ধাপে ঝুঁকিপূর্ণ এলাকা ও মণ্ডপগুলো চিহ্নিত করে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো কুচক্রী মহল কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ না পায়।
সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা ও মাদক প্রসঙ্গে তিনি আরও বলেন, ঝিনাইদহসহ সংলগ্ন এলাকায় মাদকের বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় মাদকের চোরাচালান বন্ধ এবং এর নেপথ্যে থাকা গডফাদারদের আইনের আওতায় আনা গেলে কেবল পূজার সময়ই নয়, বছরজুড়েই দেশকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।
মণ্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমনসহ ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় পূজা মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান
কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস
ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
নূরানী তালী'মুল কোরআন বোর্ড এর কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা