ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ভোলায় বিএনপি নেতাকে ছুড়িকাঘাত, গণপিটুনিতে নিহত যুবক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ৪:২৫

ভোলা সদর উপজেলায় পুর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে ছুড়িকাঘাতের অভিযোগে গণধোলাইয়ের স্বীকার হয়ে মো.আসিব (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। 

রোববার (১৮ অক্টোবর) ভোরে ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেদুয়া গ্রামে, তার বাবার নাম ধলু হাওলাদার। 
এর আগে ১৭ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৮ টার দিকে একই ইউনিয়নের আনন্দবাজারে এ ঘটনা ঘটে। এছাড়া আহত হোসেন হাওলাদার ম্যানেজার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও একই ওয়ার্ডের বিএনপির সভাপতি।

পুলিশ, হাসপাতাল কতৃপক্ষ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে নির্জন এলাকায় বসে কয়েকজনকে সঙ্গে নিয়ে আসিব লুডু খেলছিল। এসময়  স্থানীয় বিএনপি নেতা হোসেন হাওলাদার কয়েকজনকে নিয়ে সেখানে গিয়ে তাদেরকে বাধা দেন এবং সেখানে লুডু খেলতে নিষেধ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়, পরে যে যার মতো চলে যান। এরপর আসিব স্থানীয় আনন্দ বাজারে গেলে সেখানে আগে থেকে উপস্থিত থাকা হোসেন হাওলাদারের সাথে পুনরায় বাকবিতণ্ডা হয়। এর জেরে আসিব হোসেন হাওলাদারকে ধারালো ছুড়ি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে বাড়িতে চলে যান। পরে আহত বিএনপি নেতাকে উদ্ধার করে প্রথমে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল রেফার্ড করা। সেখান থেকে তাকে ঢাকায় নেন স্বজনরা।

অন্যদিকে ছুড়িকাঘাত করা যুবক আসিব রাত আনুমানিক ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে আনন্দ বাজারে আসলে তাকে ঘিরে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে পুলিশে সোপর্দ করেন আহত বিএনপি নেতার অনুসারী, স্বজন ও স্থানীয়রা।

আরও জানা গেছে, গণপিটুনির স্বীকার অভিযুক্ত আসিবকে ইলিশা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে রাত ১টার দিকে চিকিৎসার জন্য ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করালে ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। তার মাথায় ও শরীরের অধিকাংশ স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ সুরতাহাল সম্পন্ন করে, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠাতে হাসপাতালে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্যান্য আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এবিষয়ে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিস্তারিত জানেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম বলেন,
আমাদের কাছে খবর এলো যে স্থানীয়রা একজনকে মারধর করে গুরুতর জখম করেছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ গিয়ে রাত আনুমানিক ১১টার দিকে আসিবকে উদ্ধার করে প্রথমে ইলিশা লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। এবং তার অবস্থা গুরুতর হওয়ায় উর্ধতন কর্মকর্তাদের পরামর্শে সেখান থেকেই চিকিৎসার জন্য আহত আসিবকে একটি পিকআপ গাড়িতে করে নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করায় পুলিশ। এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন