খাশিয়াল ইউপি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী অনিরুদ্ধ দাশ অণি
নড়াইলের কালিয়া উপজেলার ৬ নম্বর খাশিয়াল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রচার চালাচ্ছেন অনিরুদ্ধ দাশ অণি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নড়াগাতী থানা শাখার আহ্বায়ক। পাশাপাশি তিনি নড়াগাতী থানা বিএনপির সহ-প্রচার সম্পাদক এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অনিরুদ্ধ দাশ ইউনিয়নের চোরখালী গ্রামের মৃত অমল কৃষ্ণ দাশের ছেলে।
নির্বাচনকে সামনে রেখে অনিরুদ্ধ দাশ অণি তাঁর ঘোষিত অঙ্গীকারের মাধ্যমে এলাকার উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়েছেন। তাঁর অঙ্গীকারের মধ্যে রয়েছে সুশাসন ও দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করা, মাদকমুক্ত সমাজ গঠন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও মানবিক কার্যক্রম, নাগরিক সেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন।
এ ছাড়া জরুরি সেবা নিশ্চিত করা এবং হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও মানবিক ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর প্রত্যাশা, জনসমর্থন পেলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার সুযোগ পাবেন। তাই মডেল ইউনিয়ন গড়তে অনিরুদ্ধ দাশ অণি খাশিয়াল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান