ধনবাড়ীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার, নিরাপত্তা জোরদারের আশ্বাস
শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম (পিপিএম-সেবা)।
শনিবার (১৭ অক্টোবর) রাতে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া হাবিব খান, সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল) আরিফুল ইসলাম, ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হকসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার। সনাতন ধর্মাবলম্বীরা যাতে আনন্দমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও বলেন, ধনবাড়ীর প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি অব্যাহত রয়েছে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান