ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ৪:৩৫

কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে চলমান বিডিএস জরিপের মাঠপর্যায়ের কাজকে কেন্দ্র করে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ উঠেছে। জমির কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন ধরনের ভুলত্রুটি দেখিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে জরিপকাজে যুক্ত দুই সার্ভেয়ার জাকিরুল ইসলাম ও আব্বাস উদ্দিনের বিরুদ্ধে।

 তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত দুই সার্ভেয়ার। অন্যদিকে, বিষয়টি খতিয়ে দেখে অনিয়মের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট সেটেলমেন্ট কর্মকর্তা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা মাধ্যমিক বিদ্যালয়ে বিডিএস জরিপের মাঠপর্যায়ের কাজ, অর্থাৎ খানাপুরী বা বুঝারত কার্যক্রম চলছে। এ সময় জমির মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জমির কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

 অভিযোগ উঠেছে, এই প্রক্রিয়ায় কাগজপত্রের বিভিন্ন ত্রুটি দেখিয়ে কোনো কোনো ব্যক্তির কাছ থেকে অর্থ দাবি বা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে এলাকায় অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, জমির কাগজপত্রে ভুলত্রুটি রয়েছে বলে জানিয়ে সার্ভেয়ার জাকিরুল ইসলাম ও আব্বাস উদ্দিন তাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন। তাঁরা বলেন, জমির কাগজপত্রের সমস্যা সমাধান ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।

বারখাদা স্কুলপাড়ার এক নারী অভিযোগ করে বলেন, তাঁর জমির কাগজপত্র ঠিকমতো যাচাই না করেই শুধু কাগজের ছবি দেখে তাঁর কাছ থেকে বেশ কিছু টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সার্ভেয়ার জাকিরুল ইসলাম তাঁর কাগজপত্র না দেখেই তাঁকে সেখান থেকে বের করে দেন বলে অভিযোগ করেন ওই নারী।

স্থানীয়দের দাবি, বিডিএস জরিপের মতো গুরুত্বপূর্ণ একটি কার্যক্রমে সাধারণ মানুষ যেন কোনো ধরনের আর্থিক চাপ বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। জমির মালিকানা ও ভূমিসংক্রান্ত নথিপত্রের সঠিকতা নির্ধারণের সঙ্গে জরিপের কাজ সরাসরি সম্পৃক্ত হওয়ায় এ কার্যক্রমে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা।


অভিযোগের বিষয়ে সার্ভেয়ার জাকিরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাটি সত্য নয়। আমরা কোনো টাকা-পয়সা নিচ্ছি না। আপনার সঙ্গে আমি সরাসরি কথা বলব, আপনি আসেন।”

অন্যদিকে, সার্ভেয়ার আব্বাস উদ্দিনও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ভাই, ঘটনা সত্য না। আমি আপনার সঙ্গে সরাসরি দেখা করতে চাই।”

এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা সরেজমিনে গিয়েছিলেন। তবে এ বিষয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলছেন না বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমরা বিষয়টি নিয়ে শুনতে পাচ্ছি। আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আমাদের দেবেন। আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এলাকাবাসীর প্রত্যাশা, বিডিএস জরিপের মাঠপর্যায়ের কাজ নিয়ে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

সচেতন মহলের মতে, ভূমি জরিপের মতো জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা হয়রানির সুযোগ থাকা উচিত নয়। জমির কাগজপত্র যাচাইয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুসরণ, সেবাগ্রহীতাদের সঙ্গে পেশাদার আচরণ এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণই এখন এলাকাবাসীর প্রত্যাশা।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান

কুষ্টিয়ার বারখাদায় বিডিএস জরিপে ঘুষ গ্রহণের অভিযোগ, তদন্তের আশ্বাস