ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান


মোকছেদুল ইসলাম, পাটগ্রাম photo মোকছেদুল ইসলাম, পাটগ্রাম
প্রকাশিত: ১৮-১০-২০২৬ দুপুর ৪:৩৭
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে মানুষ ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা অব্যাহত রয়েছে বিএসএফ। বিএসএফের এ ধরনের একতরফা তৎপরতায় স্থানীয় সীমান্ত সংলগ্ন অধিবাসী ও বিজিবির মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করায় বিএসএফের এসব চেষ্টায় ব্যর্থ হয়ে যাচ্ছে।
 
স্থানীয় ও সীমান্ত সূত্রে জানা গেছে, উপজেলার  বিভিন্ন সীমান্ত পয়েন্টের শূন্যরেখা দিয়ে গভীর রাতে আঁধারে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় ভারতের ভূখণ্ডে সন্দেহভাজনদের জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। অনেক ক্ষেত্রে এসব লোকজনকে ভারতের অভ্যন্তরীণ বিভিন্ন এলাকা থেকে ধরে এনে জোরপূর্বক সীমান্ত পার করার অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ।
সীমান্তের বাসিন্দারা জানান, রাতের আঁধারে বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় ভারতের ভূখণ্ডে সন্দেহভাজনদের জড়ো করে বাংলাদেশে পার করে দেয়ার চেষ্টা করলেও
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি'র টহল দল ও স্থানীয়দের সতর্কতার কারণে প্রায়শই এসব পুশইনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফ। সীমান্তে যেকোনো ধরণের অস্বাভাবিক গতিবিধি টের পেলেই বিজিবি সদস্য ও স্থানীয় সীমান্তবাসী ঐক্যবদ্ধভাবে পাহারা দিচ্ছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, পুশইন প্রতিরোধে পাটগ্রাম উপজেলার সীমান্তের বিজিবির সকল বিওপি ব্যাটালিয়ন পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পুশইনের প্রতিটি চেষ্টার ঘটনায় বিএসএফের কাছে তাৎক্ষণিক কড়া প্রতিবাদ জানানোর পাশাপাশি ব্যাটালিয়ন ও ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অসন্তোষ প্রকাশ করা হচ্ছে।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ান ৬১ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মুহা:শাহীনূল ইসলাম জানান, "সীমান্ত দিয়ে যেকোনো মূল্যে অবৈধ অনুপ্রবেশ এবং বিএসএফের একতরফা পুশইনের চেষ্টা প্রতিহত করতে বিজিবি ২৪ ঘণ্টা সতর্ক রয়েছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকেই জোরপূর্বক প্রবেশ করতে দেওয়া হবে না। এর পাশাপাশি স্থানীয় সীমান্তবাসী সচেতন রয়েছে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান