কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
রাঙামাটির কাপ্তাই উপজেলায় বুনো হাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০) এর পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে ৩ (তিন) লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) কাপ্তাইয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক চেক বিতরণ অনুষ্ঠানে নিহতের পরিবারের প্রতিনিধি সানুই মারমার হাতে এই ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে কাপ্তাইয়ের চিতমরম এলাকায় বুনো হাতির আকস্মিক আক্রমণে নির্মমভাবে মৃত্যুবরণ করেন স্থানীয় মংখ্যাইচিং মারমা প্রকাশ মাস্টার (৬০)। মর্মান্তিক এই ঘটনার পর মে মাসে নিহতের স্বজনরা বিধিমোতাবেক ক্ষতিপূরণের জন্য বন বিভাগের নিকট আবেদন জানান। দাখিলকৃত আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে বন বিভাগ তা চূড়ান্তভাবে অনুমোদন করে এবং আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ প্রদান সম্পন্ন করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম, কাপ্তাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন এবং কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলে রাব্বি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কর্মকর্তাগণ জানান, বুনো হাতির তাণ্ডবে জনগণের ধন-সম্পদ ও জীবনের ক্ষয়ক্ষতি কমাতে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় বন বিভাগ সর্বদা তৎপর রয়েছে। এই সহায়তার চেক হাতে পাওয়ায় বন বিভাগের প্রতি ক্ষতিগ্রস্ত পরিবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান