নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
নোয়াখালীর সদর উপজেলায় থানায় অভিযোগ দেওয়াকে কেন্দ্র করে প্রবাসী শিবলু ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহার, লুট হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
দুপুরে নোয়াখালী জেলা শহর মাইজদীতে দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন প্রবাসী শিবলুর পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে শিবলুর স্ত্রী মারিয়া সুলতানা মিশু অভিযোগ করে বলেন, হয়রানির বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর উল্টো তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, এর মাধ্যমে তাঁদের নানাভাবে চাপের মুখে রাখা হচ্ছে। পাশাপাশি তাঁদের বিরুদ্ধে সাজানো মানববন্ধন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, তাঁরা হয়রানি ও মামলার কারণে ভোগান্তিতে রয়েছেন। এ পরিস্থিতি থেকে মুক্তি পেতে তাঁরা প্রশাসনের সহযোগিতা চান।
সংবাদ সম্মেলনে তাঁরা পুলিশি হয়রানি বন্ধ, অভিযোগ অনুযায়ী দায়ের করা মামলা প্রত্যাহার এবং লুট হওয়া টাকা ও মোটরসাইকেল উদ্ধারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন
সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান