ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই


মিরসরাই প্রতিনিধি  photo মিরসরাই প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৬ বিকাল ৫:০

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুইটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ( ১৮ অক্টোবর ) দিবাগত রাতে উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা রেলস্টেশন বাজারে এই অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান হলো পলাশ স্টেশনারি ভ্যারাটিজ  ও মাফুজ এর চায়ের দোকান এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ দুই ব্যবসায়ীর।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে তিনটায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মুহর্তের মধ্যে পলাশ ও মফিজের দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই নগদ টাকা, পন্য সামগ্রী, আসবাবপত্র কিছু রক্ষা করা যায়নি। কিছুক্ষণ পর মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন এর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন অফিসার হলা মংনু মারমা  বলেন, আমাদের অফিস থেকে ঘটনাস্থল অনেক দুর। আমরা খবর পাই ৪ টা ৩৯ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন রয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন