ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


আশুগঞ্জ প্রতিনিধি photo আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১০-২০২৬ বিকাল ৫:২

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ সরকার (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  শনিবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুগঞ্জ সার কারখানা সংলগ্ন বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ফরহাদ উপজেলার চরচারতলা গ্রামের মহরম মেম্বারের ছেলে।

আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, গ্যাস কোম্পানির বৈদ্যুতিক কেবল চুরির উদ্দেশ্যে বৈদ্যুতিক কেবল কাটতে গিয়ে ফরহাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থাকতে পারেন। ঘটনাস্থলে তার লাশের পাশে কেবল কাটার প্লাস পাওয়া যায় ।

পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর রাতে বাড়ি থেকে বের হওয়ার পর ফরহাদ আর ঘরে ফেরেননি। পরদিন তার নিখোঁজের বিষয়ে বাবা মহরম মেম্বার আশুগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ফরহাদের বিরুদ্ধে চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি প্রায়ই সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও ভবনের বৈদ্যুতিক কেবল কেটে চুরি করে নিয়ে যেতেন বলে অভিযোগ রয়েছে।এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন