ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-১০-২০২৬ বিকাল ৫:৪

টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়। 
পৌর কর্তৃপক্ষ কর্তৃক সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হাসান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এফএ ট্রেডার্সকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সাথে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দকৃত এই বক্স কালভার্টে বাশঁ ব্যবহারের ঘটনায় জেলা জুড়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ১৭ অক্টোবর টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। কমিটির সদস্য সচিব এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও সদস্য করা হয়েছে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামকে। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের উপর বক্স কালভার্ট নির্মানের জন্য এফ এ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা। নির্মিত কালভার্টের সাটারিং কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই করার সময় গত বুধবার ধ্বসে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন। এর পর টাঙ্গাইল পৌরসভা থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, সমস্যাযুক্ত অংশটি ভেঙে ফেলা হয়েছে। মজবুতভাবে সাটারিং এর কাজ চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে মূল বিষয়টি জানা যাবে। টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন। এর পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করা হয়েছে। নতুনে সাটারিং করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তদন্ত কমিটির গঠন করে দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন