ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১৮-১০-২০২৬ বিকাল ৫:৫৫

বর্তমান সরকারকে নির্বিঘ্নে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে—বিষয়টি মোটেও তেমন নয় উল্লেখ করে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘দেশকে অস্থিতিশীল করা, সামাজিক অস্থিরতা উসকে দেওয়া এবং ধর্মীয় বিভেদ-সংঘাত ছড়িয়ে এই ডিসেম্বরের মধ্যেই একটি কৃত্রিম গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে।’

তিনি অভিযোগ করে বলেন, ষড়যন্ত্রকারীদের মূল লক্ষ্য হলো দেশে চরম অরাজকতা কায়েম করে শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে এনে ক্ষমতায় পুনর্বাসন করা। এ ধরনের চক্রান্ত রুখে দিতে দেশবাসীকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রবিবার (১৮ অক্টোবর ২০২৬) পটুয়াখালী জেলা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জেলা পরিষদে এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। জেলা পরিষদে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করতে বহুমুখী ষড়যন্ত্র চলছে। তবে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো অপচেষ্টাই সফল হবে না।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাশকতার ছক প্রসঙ্গে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘দেবাশীষ’ নামের একজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ‘গুলশান আরা’ নামের এক দুবাইপ্রবাসী নারীকে গ্রেপ্তার করা হয়, যিনি দেশে ফিরে সরাসরি বিশৃঙ্খলা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি আরও অভিযোগ করেন, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দেশের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের গোপন নীলনকশা প্রস্তুত করা হয়েছিল। এসব নাশকতার দায় সরকারের ওপর চাপিয়ে দেশে-বিদেশে সরকারকে ব্যর্থ প্রমাণ করা এবং রাজনৈতিক সুবিধা আদায় করাই ছিল কুচক্রী মহলের মূল উদ্দেশ্য। দেশের স্থিতিশীলতা ও হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসন ও সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার তাগিদ দেন তিনি।

মতবিনিময় সভার শুরুতে জেলা পরিষদ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন আলতাফ হোসেন চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন